Buxa Tigress | বক্সার জঙ্গল থেকে পালানো বাঘিনিকে অসমে ধরে ফেরানো হচ্ছে বাংলায়!

Tuesday, November 3 2026, 2:23 pm
Buxa Tigress | বক্সার জঙ্গল থেকে পালানো বাঘিনিকে অসমে ধরে ফেরানো হচ্ছে বাংলায়!
highlightKey Highlights

অসমের রায়মোনা সংলগ্ন এলাকা থেকে ট্র্যাঙ্কুলাইজ় করে ধরা হলো বক্সা টাইগার রিজার্ভ থেকে পালানো সেই বাঘিনিকে।


অসমের রায়মোনা সংলগ্ন এলাকা থেকে ট্র্যাঙ্কুলাইজ় করে ধরা হলো বক্সা টাইগার রিজার্ভ থেকে পালানো সেই বাঘিনিকে। মঙ্গলবার বিকেল ৫টা ১৪ মিনিটে তাকে চেতনানাশক দিয়ে কাবু করা হয়। এর পরে ‘ঐরাবত’ গাড়িতে তুলে গ্রিন করিডর তৈরি করে তাকে নিরাপদে বাংলায় ফিরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনিটিকে বক্সায় আনা হয়েছিল। কিন্তু অক্টোবরের মাঝামাঝি সে বক্সা ছেড়ে অসমের জঙ্গলে চলে যায়। পরবর্তীতে বনবস্তি এলাকায় তার হানায় আতঙ্ক ছড়ায়। মানুষ ও বন্যপ্রাণের সুরক্ষার কথা মাথায় রেখে এনটিসিএ-র অনুমতি নিয়ে অবশেষে তাকে ধরার এই সফল অভিযান চালায় বনদপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File