Buxa Tigress | এনক্লোজার ভেঙে ফের উধাও বক্সার বাঘিনি, জঙ্গলে রেড অ্যালার্ট!

Monday, November 9 2026, 2:21 pm
Buxa Tigress | এনক্লোজার ভেঙে ফের উধাও বক্সার বাঘিনি, জঙ্গলে রেড অ্যালার্ট!
highlightKey Highlights

অসম থেকে ফিরিয়ে এনে এনক্লোজারে রাখার কয়েক দিন কাটতে না কাটতেই ফের উধাও বক্সার টাইগার রিজার্ভের বাঘিনি।


অসম থেকে ফিরিয়ে এনে এনক্লোজারে রাখার কয়েক দিন কাটতে না কাটতেই ফের উধাও বক্সার টাইগার রিজার্ভের বাঘিনি। রবিবার দুপুরে লোহার এনক্লোজার ভেঙে বাঘিনি পালিয়ে যাওয়ায় জঙ্গলজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বন দফতর। এর আগে ২৭ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে এনে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল তিন বছরের এই বাঘিনিকে। গত ৪ অক্টোবর সে এনক্লোজার থেকে পালিয়ে অসমের রাইমোনা বনাঞ্চলে চলে যায়। দীর্ঘ অভিযানের পর ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় থেকে তাকে উদ্ধার করে ফের বক্সার এনক্লোজারে ফিরিয়ে আনা হয়েছিল। তবে ফের কীভাবে সে পালিয়ে গেল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাঘিনির গলায় থাকা রেডিও কলার বিকল থাকায় তার সঠিক অবস্থান জানতে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। তড়িঘড়ি মাঠে নেমেছে বন দফতরের বিশেষ দল। বারবার বাঘিনির এমন পলায়নে বন্যপ্রাণ প্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File