Tiger Shroff | টাইগার শ্রফের উপরে গুলি চালানোর ঘটনায় আরও ১ সন্দেহভাজনকে গ্রেপ্তার পুলিশের!
Sunday, October 25 2026, 3:52 am

Key Highlightsজুহুতে অভিনেতা টাইগার শ্রফের উপরে গুলি চালানোর ঘটনায় শনিবার আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ।
অভিনেতা টাইগার শ্রফের উপরে গুলি চালানোর ঘটনায় শনিবার আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রাঞ্জল ঠাকরান (২২)। সূত্রের খবর, ইন্দোরে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযানে মুম্বই পুলিশ প্রাঞ্জলকে গ্রেপ্তার করেছে বলে খবর। হরিয়ানার সোনিপতের বাসিন্দা প্রাঞ্জল দিন পাঁচেক আগে তার পঙ্গু ভাইয়ের চিকিৎসার জন্য ইন্দোরে গিয়েছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, এই গোটা হামলার অপারেশন পরিচালনা করার দায়িত্ব তার উপরে ছিল। এই গ্যাংকে অর্থনৈতিক ভাবেও সাহায্য করত প্রাঞ্জল। টাইগারের উপরে গুলি চালানোর ঘটনায় মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- গুলি বর্ষণ


