Tibet Earthquake | কয়েক মিনিটে দু’বার কেঁপে উঠল তিব্বতের মাটি, ফের ভূমিকম্প পাহাড়ে

Thursday, October 22 2026, 5:16 pm
Tibet Earthquake | কয়েক মিনিটে দু’বার কেঁপে উঠল তিব্বতের মাটি, ফের ভূমিকম্প পাহাড়ে
highlightKey Highlights

আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে বিধ্বংসী হড়পা বান ও ভূমিধসের পরে বৃহস্পতিবারের এই কম্পন চিন্তা বাড়িয়েছে।


ভরসন্ধ্যায় পরপর দুবার কেঁপে উঠলো তিব্বত। ভারতীয় সময় রাত ৮ বেজে ৩ মিনিটে (স্থানীয় সময় ১০টা বেজে ৩৩ মিনিটে) ৭ রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত এবং চিনের সংলগ্ন অঞ্চল। তার কিছুক্ষণ পরে, রাত ৮টা বেজে ৪২ মিনিটে ফের তিব্বতের মাটি কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। অরুণাচল প্রদেশের বাসার থেকে ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে রয়েছে ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল। NCS-এর তথ্য বলছে, মাটির ১৫ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এ দিন চিনের ভূখণ্ডেও মাটি কেঁপেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২। পরপর ভূমিকম্পে কপালে ভাঁজ বিশেষজ্ঞদের। বড়োসড়ো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File