Election Commission | স্ট্রং রুমের সামনে ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা, স্ট্রং রুমের নিরাপত্তার জন্য নেওয়া হল তিন পদক্ষেপ!
Friday, May 1 2026, 8:43 am

Key Highlightsকমিশন সূত্রে খবর, স্ট্রং রুমের সামনে এ বার ২৪ ঘণ্টা ব্যাপী থাকবেন কমিশনের আধিকারিকরা।
বাড়ছে স্ট্রং রুমের নিরাপত্তা। কমিশন সূত্রে খবর, স্ট্রং রুমের সামনে এ বার ২৪ ঘণ্টা ব্যাপী থাকবেন কমিশনের আধিকারিকরা। নজরদারিতে থাকবেন রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন আধিকারিক। স্ট্রং রুমে যে ঢুকবেন তাঁকে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিয়ে তবেই ঢুকতে হবে। স্ট্রং রুমের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পাশাপাশি স্ট্রং রুমে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারাও জারি করা হচ্ছে। উল্লেখ্য,বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের স্ট্রং রুমে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, ‘পোস্টাল ব্যালট এ দিক-ও দিক করা হচ্ছে।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন


