Surendranath Law College | 'কলেজে থ্রেট কালচার ফিরে আসছে'! বিস্ফোরক দাবি সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষের!
Monday, September 14 2026, 6:23 am

Key Highlightsসুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুমকে ২৩ ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর তীব্র অভিযোগ উঠেছে।
সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুমকে ২৩ ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর তীব্র অভিযোগ উঠেছে। ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতির সরকারি বাধ্যবাধকতা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ছাত্র আন্দোলনের নামে এই ঘেরাও ও বিক্ষোভ চলে। পরে ঘেরাও মুক্ত হতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনার ৩ দিন পর ফের কলেজ যাবেন বলে জানিয়ে দিলেন উপাধ্যক্ষ। একই সঙ্গে অভিযোগ করলেন কলেজে ফের ফিরে আসছে থ্রেট কালচার। তিনি জানান,“ছাত্র-শিক্ষক-কর্মচারি সকলকে থ্রেট দেওয়া হচ্ছে।আগের মতো এক জিনিস হচ্ছে। ক্লাস করব না, অফিস যাব না, আসব যাব বেতন নেব। একই ভাবে কলেজ চালাতে চাইছে।” তিনি এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কানকাটা দেবু ওরফে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নামও নেন। বলেন, “দেবু পালিয়ে গেছে তবে তার বাহিনী বিজেপির কাছে আশ্রয় নিয়েছে।”
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- বিক্ষোভ


