Maharashtra | বন্যার জলে ভেসে যাচ্ছে হাজার হাজার LPG সিলিন্ডার, কুড়াতে জমেছে ভিড়! ভাইরাল মহারাষ্ট্রের ভিডিও!

Key Highlightsঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জলের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে প্রায় ৩,০০০টি এলপিজি (LPG) সিলিন্ডার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই ভারতের রান্নার গ্যাসের ভাঁড়ারে পড়েছিল টান। দেশ জুড়ে রান্নার গ্যাসের আকাল সামাল দিতে সে সময়েই বেশ কয়েকটি পরিবর্তন করা হয় রান্নার গ্যাসের বুকিংয়ের নিয়মে। বেড়েছে গ্যাসের দামও। এখনও রান্নার গ্যাস নিয়ে সঙ্কট পুরোপুরি কাটেনি, আর এর মধ্যেই মহারাষ্ট্রের একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলপিজি নিয়ে টানাটানির পরিস্থিতিতে বন্যার জলে ভেসে গেল হাজার হাজার এলপিজি সিলিন্ডার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জলের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে প্রায় ৩,০০০টি এলপিজি (LPG) সিলিন্ডার। জানা গিয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে জল ঢুকে ঘটেছে এই বিপত্তি। বন্যার জলের তোড়ে প্ল্যান্টে থাকা ভরা ও খালি দুই ধরনের সিলিন্ডারই স্রোতে ভেসে পাতালগঙ্গা নদীতে চলে যায়।তবে সতর্কবার্তা সত্ত্বেও ভাইরাল হওয়া কয়েকটি ভিডিয়োতে দেখা যায়, বহু মানুষ নদীতে নেমে ভেসে যাওয়া সিলিন্ডার তোলার চেষ্টা করছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- এলপিজি
- ভাইরাল


