Uniform Civil Code | আগস্ট মাসেই পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল, তৈরি করা হচ্ছে বিশেষ কমিটিও!

Monday, June 29 2026, 3:41 pm
Uniform Civil Code | আগস্ট মাসেই পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল, তৈরি করা হচ্ছে বিশেষ কমিটিও!
highlightKey Highlights

আগস্ট মাসেই রাজ্য বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল।


আগস্ট মাসেই রাজ্য বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সোমবার তিনটি বিল পেশ করে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, ইউসিসি বিল আনতে বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। তার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস, শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজ্ঞ এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতাসম্পন্ন অতিরিক্ত সচিব পর্যায়ের একজন। অন্তত ৯টি বিষয় নিয়ে কাজ হবে। মূল কাজ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাঁদের মতামত গ্রহণ। আগামী ২ জুলাই মন্ত্রিসভায় খসড়া বিলটি আসবে অনুমোদনের জন্য। এরপর চার সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। তা শেষ হলে আগস্টের গোড়ায় অর্থাৎ বাদল অধিবেশনে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File