Meta | নাগরিকদের গোপনীয়তা সুরক্ষা নিয়ে Meta-কে কড়া বার্তা দিলো সুপ্রিম কোর্ট!
Tuesday, February 3 2026, 9:10 am

Key Highlightsনাগরিকদের গোপনীয়তা নীতি নিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এর পেরেন্ট কোম্পানি Metaকে কড়া বার্তা দিলো সুপ্রিম কোর্ট।
নাগরিকদের গোপনীয়তা নীতি নিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এর পেরেন্ট কোম্পানি Metaকে কড়া বার্তা দিলো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতে হোয়াটসঅ্যাপের ২০২১ সালের প্রাইভেসি পলিসি নিয়ে একটি আবেদনের শুনানি চলছিল। সেই মামলাতেও শীর্ষ আদালতের সাফ বক্তব্য, Metaর প্ল্যাটফর্মগুলিতে ব্যবসায়িক স্বার্থে ব্যবহারকারীদের কোনও ব্যক্তিগত তথ্য অন্য সংস্থার সঙ্গে শেয়ার করা যাবে না। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী বিস্তারিত নির্দেশ দেবে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ।
- Related topics -
- দেশ
- ভারত
- মেটা
- হোয়াটস্যাপ
- সুপ্রিম কোর্ট


