WB নির্বাচন ২০২৬TMC96BJP192LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Strait of Hormuz | হরমুজ প্রণালীতে আটকে একাধিক ভারতীয় জাহাজ! মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে মাথায় হাত ব্যবসায়ীদের
Wednesday, March 4 2026, 3:29 pm

Key Highlightsহরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় জাহাজের লাইন পড়ে গিয়েছে। বহু জাহাজ আটকে রয়েছে।
মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। ইতিমধ্যেই ওমান ও ইরানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। এর জেরে কার্যত পঙ্গু হয়েছে বাণিজ্য ব্যবস্থা। সূত্রের খবর, হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় বর্তমানে ৩৮ টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। ইতিমধ্যেই মিসাইল হামলায় জাহাজে কর্মরত তিনজন ভারতীযয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক ভারতীয়। প্রায় ১১০০ নাবিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই জাহাজ মন্ত্রকের আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারত সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।


