Raj Bhawan | লোকভবনের ৬টি গেটের নামকরণ বিশিষ্ট মনীষীদের নামে, কাদের নামে রাখা হল?

Key Highlightsপ্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জমানায় 'লোকভবন' নামে পরিচিত হওয়া রাজভবনের ছয়টি প্রবেশদ্বারের নামকরণ করা হলো বাংলার বিশিষ্ট মনীষী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামে।
প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জমানায় 'লোকভবন' নামে পরিচিত হওয়া রাজভবনের ছয়টি প্রবেশদ্বারের নামকরণ করা হলো বাংলার বিশিষ্ট মনীষী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামে। বর্তমান রাজ্যপাল আর এন রবির এই উদ্যোগে লোকভবনের গেটগুলির নতুন নামকরণ করা হয়েছে। প্রধান প্রবেশদ্বারগুলির মধ্যে দক্ষিণ দিকের গেটটির নাম রাখা হয়েছে 'ঋষি বঙ্কিম দ্বার'। এজি বেঙ্গল ও কলকাতা হাই কোর্টের দিকের গেটের নাম 'ডক্টর বিধানচন্দ্র রায় দ্বার' এবং সাধারণ মানুষের যাতায়াতের প্রধান উত্তর গেটটির নাম দেওয়া হয়েছে 'কবিগুরু দ্বার'। এ ছাড়াও উত্তর-পশ্চিম দিকের গেটের নাম 'ক্ষুদিরাম বোস দ্বার', উত্তর-পূর্ব দিকের গেটের নাম 'রাজা রামমোহন রায় দ্বার' এবং পূর্ব গেটের নাম 'সিধু কানু দ্বার' রাখা হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যপালদের প্রবেশের পথটির নাম দেওয়া হয়েছে 'কর্তব্য পথ'।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর


