Olympics 2036 | ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের মধ্যে ভবিষ্যতের অ্যাথলিট খুঁজতে বিশেষ ‘ট্যালেন্ট হান্ট’, ২০৩৬ সালের অলিম্পিক্স নিয়ে বড় ঘোষণা প্রধামন্ত্রীর!
Saturday, August 15 2026, 8:25 am

Key Highlightsনয়াদিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশ জুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। সেই দিনেই নয়াদিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৩৬ সালের অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন তিনি। স্বাধীনতা দিবসের ভাষণে মোদী জানালেন, ২০৩৬ সালের অলিম্পিক্সে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করাই লক্ষ্য ভারতের। তাই দেশ জুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের মধ্যে ভবিষ্যতের অ্যাথলিট খুঁজতে একটি বিশেষ ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের TOPS (টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম) ইতিমধ্যেই যথেষ্ট সফল বলে জানালেন। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, বিচ গেমস ও উইন্টার গেমসের মতো টুর্নামেন্টের মাধ্যমেও দেশে ক্রীড়া পরিকাঠামোর উন্নতি হয়েছে বলে দাবি মোদীর।
- Related topics -
- খেলাধুলা
- দেশ
- অলিম্পিক
- নরেন্দ্র মোদি


