Gas Price | দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যে বাড়লো অটোয় ব্যবহৃত জ্বালানির দাম, বাড়তে পারে ভাড়াও!

Friday, March 20 2026, 8:48 am
Gas Price | দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যে বাড়লো অটোয় ব্যবহৃত জ্বালানির দাম, বাড়তে পারে ভাড়াও!
highlightKey Highlights

ফের গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। অটোয় জ্বালানি হিসাবে ব্যবহৃত এলপিজির দাম বাড়ানো হয়েছে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট তৈরি হয়েছে গোটা ভারত জুড়ে। নেই পর্যাপ্ত বাণিজ্যিক সিলিন্ডার। ঘরোয়া রান্নার গ্যাস নিয়েও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে গ্যাস ভরার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে সারি সারি অটো। এই আবহেই ফের গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। অটোয় জ্বালানি হিসাবে ব্যবহৃত এলপিজির দাম বাড়ানো হয়েছে। যার ফলে আশঙ্কা করা হচ্ছে, এবার অটো ভাড়াও বাড়বে। অটোয় ব্যবহৃত জ্বালানির দাম এক ধাক্কায় ৮ টাকা দাম বেড়েছে। শুক্রবার ৭০.৬৮ টাকায় বিক্রি হবে LPG গ্যাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File