Mirakkel | ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’! বিচারকের আসনে থাকছেন কারা?

Key Highlightsদীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ছোটপর্দায় ফের কামব্যাক করতে চলেছে হাসির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মিরাক্কেল’।
দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ছোটপর্দায় ফের কামব্যাক করতে চলেছে হাসির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মিরাক্কেল’। সম্প্রতি চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই শোয়ের প্রত্যাবর্তনের ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সব বয়সের কমেডিয়ানদের অডিশনের জন্য আহ্বান জানানো হয়েছে। পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হতে পারে এই নতুন মৌসুম। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন বিধিনিষেধ ও ট্রোলের বিষয়টি মাথায় রেখে সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি সাজানোর পরিকল্পনা করা হয়েছে। পুরনো সিজনের কিছু মেন্টর ও বিচারকদের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। দীর্ঘ প্রতীক্ষার পর এই শো ফের দর্শকদের মনে আগের মতো জায়গা করে নেবে বলেই আশাবাদী নির্মাতারা।


