Messi Statue | ইকো পার্কেই বসবে লেকটাউনের মেসি মূর্তি, এখন কোথায় 'রেস্ট' নিচ্ছেন তিনি?

Saturday, June 27 2026, 3:53 pm
Messi Statue | ইকো পার্কেই বসবে লেকটাউনের মেসি মূর্তি, এখন কোথায় 'রেস্ট' নিচ্ছেন তিনি?
highlightKey Highlights

সূত্রের খবর, ওই মেসির মূর্তি এখন বাগুইআটির পিডব্লিউডি গুদামে রাখা হয়েছে।


রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই কলকাতার লেকটাউন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ‘বিখ্যাত’ লিওনেল মেসির মূর্তি। হঠাৎই হাওয়ায় দুলতে থাকে মূর্তিটি। যাতে বড়সড় কোনও বিপদ না হয়, তাই মূর্তিটি লেকটাউন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন কোথায় সেই মূর্তি? তার ঠাঁই হবেই বা কোথায়? সূত্রের খবর, ওই মেসির মূর্তি এখন বাগুইআটির পিডব্লিউডি গুদামে রাখা হয়েছে। শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় রসিকতার সুরে বলেন, “এখনও অবধি মেসি শুয়ে রয়েছেন। রেস্ট নিচ্ছেন পিডব্লিউডি-তে। এরপর খানিকটা ওয়ার্ম আপ করিয়ে আমরা তাঁকে নিয়ে যাব ইকো পার্কে।” তিনি জানিয়েছেন, বিশ্বকাপের মধ্যেই ওই মূর্তিটি ইকো পার্কে স্থাপন করার চেষ্টা চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File