Indian Film Industry | বাড়বে সিনেমা স্ক্রিনের সংখ্যা,দেশজুড়ে সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত সরকারের!

Key Highlightsভারতীয় চলচ্চিত্র শিল্পের বিকাশে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের।
বাড়বে সিনেমা স্ক্রিনের সংখ্যা। তৈরি হবে স্টাডি গ্রুপ। ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিকাশে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। সম্প্রতি দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে। গঠন করা হয়েছে একটি কমিটি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট গীতিকার ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশীকে। কমিটিতে চলচ্চিত্র জগতের বিশেষজ্ঞ এবং প্রযুক্তি জগতের প্রতিনিধিরাও থাকবেন। এই স্টাডি গ্রুপের কাজ হবে কীভাবে AI আধুনিক প্রযুক্তিকে ভারতীয় সিনেমায় ব্যবহার করা যায়-তার পরামর্শ দেওয়া, চলচ্চিত্র নির্মাণের জন্য বাজার থেকে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা, প্রযোজনার ক্ষেত্রে অর্থ সংগ্রহে নির্মাতাদের সমস্যার সমাধানের পথ বের করা, পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিগত কাঠামো তৈরির সুপারিশ করা।
- Related topics -
- বিনোদন
- ভারত
- সিনেমাা
- সিনেমাহল
- অশ্বিনী বৈষ্ণব


