Election 2026 | বাংলায় হবে ২ দফায় ভোট, একসঙ্গে ৫ রাজ্যের ভোট ও গণনার দিনক্ষণ জানালো কমিশন!
Sunday, March 15 2026, 11:14 am

Key Highlightsপশ্চিমবঙ্গ সহ একসঙ্গে পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ সহ একসঙ্গে পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। ভোট হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরী, কেরল ও অসমে। এক দফায় ভোট হবে অসমে। কেরালায় এবং পুদুচেরিতেও এক দফায় ভোট হবে। তিন জায়গাতেই ৯ এপ্রিল ভোট, ৪ মে গণনা। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল এক দফায় ভোট। গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হবে। গণনা হবে ৪মে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আসাম
- কেরল
- তামিলনাড়ু
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন


