India Ageing | ২০৫০ সালের মধ্যে বাড়বে প্রবীণ জনসংখ্যা, ভাবাচ্ছে ভারতের ভবিষ্যৎ!
Friday, October 23 2026, 4:20 pm

Key Highlightsভারতকে দীর্ঘদিন যুব প্রজন্মের দেশ হিসেবে ভাবা হলেও দ্রুত বদলাচ্ছে দেশের জনসংখ্যার কাঠামো।
ভারতকে দীর্ঘদিন যুব প্রজন্মের দেশ হিসেবে ভাবা হলেও দ্রুত বদলাচ্ছে দেশের জনসংখ্যার কাঠামো। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি হবেন ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক। এমনকি ২০৪৬ সালের মধ্যেই শিশুদের ছাপিয়ে প্রবীণদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিউক্লিয়ার ফ্যামিলি ও কাজের সূত্রে ছেলেমেয়েদের বিদেশ বা ভিন্ শহরে থাকার কারণে বহু প্রবীণ মানুষকেই বর্তমানে একা জীবন কাটাতে হচ্ছে। এর পাশাপাশি প্রায় ৪০ শতাংশ প্রবীণ নাগরিক দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত এবং অনেকেরই নির্দিষ্ট কোনো আয়ের উৎস বা পেনশন নেই। তাই বার্ধক্যের আর্থিক নিরাপত্তা, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও জেরিয়াট্রিক কেয়ারের মতো বিষয়গুলিতে এখনই বিশেষ জোর দেওয়ার সময় এসেছে।


