Abhishek Banerjee | 'যে অংশ ভাঙা হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়'! আমতলায় অভিষেকের অফিস ভাঙা মামলায় নয়া মোড়!

Tuesday, July 28 2026, 8:07 am
Abhishek Banerjee |  'যে অংশ ভাঙা হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়'! আমতলায় অভিষেকের অফিস ভাঙা মামলায় নয়া মোড়!
highlightKey Highlights

আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙা নিয়ে মামলার শুনানিতে এ বার উঠে এলো নতুন তথ্য।


আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙা নিয়ে মামলার শুনানিতে এ বার উঠে এলো নতুন তথ্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বর্তমান রাজ্য সরকার জানিয়েছে, পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের একাংশ অবৈধ বলে দাবি করে ১৮ জুলাই জেলা প্রশাসন বুলডোজ়ার নামায়। ভাঙা হয় সেই পার্টি অফিসের একাংশ। এরপরই আদালতের দ্বারস্থ হয় লিপস অ্যান্ড বাউন্ডস। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করে হাইকোর্ট। এ দিন শুনানির দিন ধার্য ছিল। মামলায় দাবি করা হয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস-এর মালিকানা ৫০৯ ও ৫১২ নম্বর দাগে। সেই অংশ ভাঙাই হয়নি বলে আদালতে দাবি করেন রাজ্যের এজি সুরজিৎ নাথ মিত্র। যে অংশ ভাঙা হয়েছে তা ৫০৭ নম্বর দাগের বলে দাবি করা হয়। এ দিন দু'পক্ষের বক্তব্য শুনে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী ৬ অগস্ট পর্যন্ত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File