NRS Nurse Death | ইচ্ছে ছিল কলকাতায় নিজের ফ্ল্যাট কেনার, বাবার থেকে ২ লক্ষ টাকা নিয়েছিলেন NRS-র মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার!

Key Highlightsমৃতার ইচ্ছে ছিল কলকাতার বুকে নিজের ফ্ল্যাট কেনার। তাই দিন পনেরো আগে পটাশপুরের বাড়িতে গিয়ে বাবার থেকে ২ লক্ষ টাকা এনেছিলেন তিনি।
এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে মৃতার পরিবারের। পরিবারের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ঘটনার সঠিক তদন্তের আর্জি জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার সাউথখণ্ড গ্রামের বাসিন্দা ওই নার্স। স্থানীয় বাসিন্দাদের দাবি, অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন তরুণী। কৃষক পরিবারের সন্তান ওই তরুণীর পড়াশোনার প্রতি বরাবরই আগ্রহ ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার ইচ্ছে ছিল কলকাতার বুকে নিজের ফ্ল্যাট কেনার। তাই দিন পনেরো আগে পটাশপুরের বাড়িতে গিয়ে বাবার থেকে ২ লক্ষ টাকা এনেছিলেন তিনি। মৃতার বাবা জানান, বুধবার রাতে হঠাৎ তাঁর জামাই ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেন। খবর পাওয়ার পর থেকেই গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা পরিবারের কাছে এখনও স্পষ্ট নয়। পরিবারের দাবি, মেয়ে অত্যন্ত ভালো ছিল।
- Related topics -
- শহর কলকাতা
- এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল
- মৃত্যু
- রহস্য মৃত্যু


