WBCS Exam | অবশেষে WBCS পরীক্ষার দিন ঘোষণা হল, কবে কোথায় পাবেন ই-অ্যাডমিট কার্ড?
Friday, May 15 2026, 8:07 am

Key Highlightsঅবশেষে ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার দিন ঘোষণা হল। ২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যায় হয়নি পরীক্ষা।
দু’বছরের জট কাটল ১ সপ্তাহেই। ক্ষমতায় এলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর করার কথা ঘোষণা করেছিল বিজেপি। এবার সেই মতো শুরু হলো কাজও। অবশেষে ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার দিন ঘোষণা হল। ২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যায় হয়নি পরীক্ষা। তবে বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৪ জুন বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত রাজ্যে WBCS পরীক্ষা হবে। কলকাতা সহ ২৩ জেলার ২৫ সেন্টারে নেওয়া হবে পরীক্ষা। ৪ জুন থেকে https://psc.wb.gov.in ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পরীক্ষা


