WB নির্বাচন ২০২৬TMC88BJP199LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

ChatGPT-5 | ChatGPT-5কে ভয় পাচ্ছেন খোদ স্রষ্টাই! ‘সিঁদুরে মেঘ’-এর আশঙ্কায় স্যাম অল্টম্যান

Thursday, August 7 2025, 5:32 pm
ChatGPT-5 | ChatGPT-5কে ভয় পাচ্ছেন খোদ স্রষ্টাই! ‘সিঁদুরে মেঘ’-এর আশঙ্কায় স্যাম অল্টম্যান
highlightKey Highlights

ওপেনএআইয়ের সিইও জানালেন আগস্টেই আত্মপ্রকাশ করতে চলা তাঁর সংস্থার চ্যাটবটের নতুন সংস্করণ নিয়ে তিনি নিজেই অস্বস্তিতে!


২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করে ওপেনএআই নির্মিত চ্যাটবট চ্যাটজিপিটি। আগস্টেই চ্যাটবটের নতুন সংস্করণ বেরোতে চলেছে। তা নিয়েই চিন্তিত স্রষ্টা স্যাম অল্টম্যান। সম্প্রতি একটা পডকাস্টে চ্যাটজিপিটি৫ এর দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি সাফ জানান, চ্যাটজিপিটির ক্ষমতা মানুষের জ্ঞানবৃত্তিকেও টপকে যাওয়ার উপক্রম করছে। তাঁর মতে, AIর ক্ষেত্রে সে কী কী করতে পারে তা নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কতটা করতে দেওয়া হবে, কতটা হবে না তা বেশি গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি ম্যানহাটন প্রোজেক্টের উল্লেখ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File