USA-Indian Student | ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

Sunday, February 15 2026, 4:46 am
USA-Indian Student | ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
highlightKey Highlights

স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে সাকেথের দেহ উদ্ধারের ঘটনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য। মৃতের নাম সাকেথ শ্রীনিবাসাইয়া(২২)। সূত্রের খবর, গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজ হওয়ার আগে শেষবার তাঁকে বার্কলি হিলের লেক আঞ্জারে দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে টিলডেন রিজিওনাল পার্কের সামনে থেকে উদ্ধার করা হয়েছিল সাকেতের ব্যাগ। ছাত্রের দেহ দ্রুত ভারতে পৌঁছনোর ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। সাকেত IIT Madras থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech করেছিলেন। তারপরেই বিদেশে পড়তে চলে যান তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File