Messi Statue | অবশেষে সরানো হল ৭০ ফুট উঁচু মেসির মূর্তি! অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষিত রাখা হবে এই স্ট্যাচু!

Monday, June 1 2026, 10:52 am
Messi Statue | অবশেষে সরানো হল ৭০ ফুট উঁচু মেসির মূর্তি! অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষিত রাখা হবে এই স্ট্যাচু!
highlightKey Highlights

অবশেষে সরানো হল কলকাতার ভিআইপি রোডের লেক টাউন মোড়ের লিওনেল মেসির মূর্তি।


অবশেষে সরানো হল কলকাতার ভিআইপি রোডের লেক টাউন মোড়ের লিওনেল মেসির মূর্তি। সোমবার সকাল থেকে ৭০ ফুট উঁচু মূর্তিটি অপসারণের প্রস্তুতি নেওয়া হয়। ঘটনাস্থলে আনা হয় একাধিক ক্রেন ও সিঁড়ি। পাশাপাশি নিরাপদে কাজ করার জন্য মূর্তির চারপাশে বাঁশের খাঁচাও তৈরি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষিত রাখা হবে। গোটা প্রক্রিয়ায় যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয় প্রথম থেকেই। গত সপ্তাহে হঠাৎ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, জোর হাওয়া বইলেই লিওনেল মেসির বিশাল মূর্তিটি দুলছে। এরপর পিডব্লিউডি-র বিশেষজ্ঞরা এসে মূর্তিটি পরীক্ষা করে জানান, এটি সত্যিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনও সময় ভেঙে পড়তে পারে। এবার তা সরিয়ে নেওয়া হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File