US-Iran | শেষ হয়েছে ইরান-আমেরিকার ৬০ দিনের শান্তিচুক্তি, এবার কি শুরু হবে যুদ্ধ?

Key Highlightsসোমবার শেষ হয়েছে আমেরিকা ও ইরান, দুই দেশের শান্তিচুক্তি। এবার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার নেবে বলে মনে করা হচ্ছে।
একদিকে হরমুজ জট, এরই মধ্যে আরও উত্তেজনা বাড়লো আমেরিকা ও ইরানের। গত সোমবার শেষ হয়েছে দুই দেশের শান্তিচুক্তি। এবার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার নেবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দফা সমঝোতা স্মারকের মেয়াদ ছিল ৬০ দিন। তবে বাস্তবে সে চুক্তি কোনও কাজে আসেনি বলেই মনে করা হচ্ছে।ইরান ও আমেরিকার মধ্যে হওয়া ৬০ দিনের এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধে দাঁড়ি টানা। চুক্তির মূল শর্ত ছিল, উভয় পক্ষ লেবানন-সহ মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করবে। ৩০ দিনের মধ্যে আমেরিকা হরমুজে তাদের অবরোধ তুলে নেবে। পাশাপাশি প্রস্তাব ছিল ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, তেল রপ্তানিতে ছাড়, বিদেশে থাকা সম্পত্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে আমেরিকার তরফে জানানো হয়, হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে হবে ইরানকে, ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। এবং ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- যুদ্ধবিরতি


