Vijay Thalapathy | ইন্ডি জোটে অফিসিয়ালি যোগ দিল থলপতি থলপতি বিজয়ের টিভিকে!
Friday, October 16 2026, 5:34 am

Key Highlightsঅবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সরকারিভাবে ‘ইন্ডি’ (INDIA) জোটে শরিক হলো থলপতি বিজয়ের দল টিভিকে (TVK)।
অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সরকারিভাবে ‘ইন্ডি’ (INDIA) জোটে শরিক হলো থলপতি বিজয়ের দল টিভিকে (TVK)। বৃহস্পতিবার চেন্নাইতে কংগ্রেস-সহ ইন্ডি জোটের আয়োজিত এক মেগা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় তারা।তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পরই বিজয়ের জোটে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। সম্প্রতি কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেয় টিভিকে। জোটের শরিকদের মতোই তারা জ্ঞানেশ ও এসআইআর বিরোধী অবস্থান নিয়েছে এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়ে সরব হয়েছে। দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় রাজনীতিতে থলপতির ব্যাপক প্রভাব রয়েছে। সদ্য এক সমীক্ষায় তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। ফলে জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষিতে বিজয়ের এই যোগদান বিরোধী শিবিরকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


