Thalapathy Vijay | দীর্ঘ টালবাহানার পর শপথ নিলেন থালাপতি বিজয়, তামিলনাড়ুর গদিতে TVK
Sunday, May 10 2026, 5:56 am

Key Highlightsনাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপতি বিজয়।
যাবতীয় শঙ্কা কাটিয়ে শনিবার বিকেলে সরকার গঠনের জন্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে থালাপতি বিজয়ের টিভিকে। শনির সন্ধ্যায় তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি আদায় করেছেন দক্ষিণী সুপারস্টার। রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপতি বিজয়। বিজয়ের সঙ্গে শপথ নিয়েছেন আরও ৯ জন টিভিকে নেতা। উল্লেখ্য, ম্যাজিক ফিগার ছুঁতে কংগ্রেস, VCK, সিপিআই এবং সিপিএম-এর সঙ্গে ‘ডিল সিল’ করেছে TVK।
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- তামিলনাড়ু
- শপথ গ্রহণ
- থালাপতি বিজয়
- মুখ্যমন্ত্রী


