Thalapathy Vijay | বন্ধ হবে ৭১৭টি মদের দোকান, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের!

Tuesday, May 12 2026, 8:32 am
Thalapathy Vijay | বন্ধ হবে ৭১৭টি মদের দোকান, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের!
highlightKey Highlights

তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন সুপারস্টার বিজয়।


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন থালাপতি বিজয়। আগেই বিনামূল্য ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছিলেন। একইসঙ্গে নারী সুরক্ষা নিয়েও বড় পদক্ষেপ করেন। এবার তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন সুপারস্টার বিজয়। মূলত, মন্দির ও স্কুল চত্বরে যেসব মদের দোকান রয়েছে, সেগুলিই বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি মদের দোকান বন্ধ করতে হবে। দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File