Hamim Mondal | মুখ্যমন্ত্রী শুভেন্দুর চিনার পার্কের বাড়িতেও রেইকি করেছিল 'জঙ্গি' হামিম, নজরে ছিল নবান্নও!

Tuesday, August 4 2026, 8:05 am
Hamim Mondal | মুখ্যমন্ত্রী শুভেন্দুর চিনার পার্কের বাড়িতেও রেইকি করেছিল 'জঙ্গি' হামিম, নজরে ছিল নবান্নও!
highlightKey Highlights

জঙ্গি হামিম মণ্ডল ও তার শাগরেদদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ।


জঙ্গি হামিম মণ্ডল ও তার শাগরেদদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। গত বৃহস্পতিবার বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় জইশ ই মহম্মদের সদস্য হামিম মণ্ডলকে। এরপরই জানা যায়, তাদের টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনভর তাঁর গতিবিধির উপর নজরদারি রাখা ছিল হামিমের ‘টাস্ক’। তাকে এই কাজের দায়িত্ব দিয়েছিল পাক হ্যান্ডলাররা! এবার তদন্তে জানা গিয়েছে, শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান বা যাত্রাপথই নয়, তাঁর চিনার পার্কের বাড়িতেও রেইকি করেছিল হামিম। সম্ভবত নবান্ন চত্বরেও নজরদারি চালিয়েছে তারা। এ বিষয়ে নিশ্চিত হতে নবান্ন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এসটিএফের আরও তথ্য অনুযায়ী, শুধু মুখ্যমন্ত্রী নন, হামিমের টার্গেটে ছিলেন হাওড়ার উত্তরের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাইও। তাঁর ছেলেকে ‘হানিট্র্যাপে’র মাধ্যমে ফাঁদে ফেলে, অপহরণ করে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File