POK | উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর, মৃত্যু প্রায় ২৭ জনের-দাবি জেএএসির!
Monday, June 8 2026, 1:29 pm

Key Highlightsজেএএসি-র দাবি, ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। জানা গিয়েছে, পাকিস্তানি রেঞ্জারদের হাতে শাহজেব হাবিব নামের এক প্রতিবাদীর মৃত্যুর পর সেখানের রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চলছিল শোকজ্ঞাপন অনুষ্ঠান। সেখানে জমায়েত হয় শোকার্তদের। তার ওপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হামলা চলেছে বলে অভিযোগ। পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা বাহিনী সহিংস দমন-পীড়ন চালিয়েছে বলে স্থানীয় আন্দোলনকর্মী এবং জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) নেতারা অভিযোগ করার পর, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) উত্তেজনা তীব্রভাবে বেড়েছে। জেএএসি-র দাবি, ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তরফেও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- কাশ্মীর
- মৃত্যু


