WB Weather | ঝড়-বৃষ্টিতে একধাক্কায় কমলো প্রায় ৬ ডিগ্রি তাপমাত্রা, রবিবার পর্যন্ত একই রমক থাকবে আবহাওয়া!

Thursday, April 30 2026, 10:40 am
WB Weather | ঝড়-বৃষ্টিতে একধাক্কায় কমলো প্রায় ৬ ডিগ্রি তাপমাত্রা, রবিবার পর্যন্ত একই  রমক থাকবে আবহাওয়া!
highlightKey Highlights

গতকালের বৃষ্টিতে তাপমাত্রা একধাক্কায় প্রায় ৬ ডিগ্রি কমে গিয়েছে বলে জানালো আবহাওয়া দফতর।


বঙ্গে দ্বিতীয় দফার ভোট মিটতেই কলকাতায় শুরু ঝড়-বৃষ্টি। ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। আর গতকালের বৃষ্টিতে তাপমাত্রা একধাক্কায় প্রায় ৬ ডিগ্রি কমে গিয়েছে বলে জানালো আবহাওয়া দফতর। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ ও অসমে গিয়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। আর তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত একই রমক আবহাওয়া থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File