Pranab Chatterjee | মাত্র ৩৩ বছরে প্রয়াত অভিনেতা, রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদ টলি পাড়ায়!

Tuesday, March 31 2026, 10:40 am
Pranab Chatterjee | মাত্র ৩৩ বছরে প্রয়াত অভিনেতা, রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদ টলি পাড়ায়!
highlightKey Highlights

মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত ছোট পর্দার অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।


অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগে টলিউডে ফের শোকের ছায়া। মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত ছোট পর্দার অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। সূত্রের খবর কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে অভিনেতার।ছোটপর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন প্রণব। ‘তেঁতুল পাতা’, ‘ভগবান দাস’ সহ আরও বেশ কিছু প্রজেক্টে তাঁকে দেখা গিয়েছিল। জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজী’-তেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল। তবে প্রণবের ঘনিষ্ঠ বৃত্তের দাবি, কাজের সুযোগ কমে গিয়েছিলো। নিয়মিত কাজ না পাওয়ায় মানসিক চাপেও ভুগছিলেন অভিনেতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File