Telegram Ban | আপাতত গোটা দেশে ব্যান টেলিগ্রাম অ্যাপ, NEET পরীক্ষার আগে বড় পদক্ষেপ সরকারের!

Tuesday, June 16 2026, 9:57 am
Telegram Ban | আপাতত গোটা দেশে ব্যান টেলিগ্রাম অ্যাপ, NEET পরীক্ষার আগে বড় পদক্ষেপ সরকারের!
highlightKey Highlights

২১ জুন, ফের NEET পরীক্ষা। তার আগেই প্রশ্নের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র।


গত ৩ মে হওয়া NEET-UG পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তে জানা গিয়েছে যে, টেলিগ্রামের মাধ্যমেই ছড়িয়েছিল পরীক্ষার প্রশ্ন। এবার তাই ফের NEET পরীক্ষার আগে বড় পদক্ষেপ নিলো সরকার। ২১ জুন, ফের NEET পরীক্ষা। তার আগেই প্রশ্নের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। তাই পরীক্ষার প্রশ্নপত্রের সুরক্ষায় সেনাবাহিনীকে মোতায়নের পরে, এ বার প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি ঠেকাতে গোটা দেশে আপাতত টেলিগ্রাম অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হলো। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়, আপাতত গোটা দেশে ব্যান করা হচ্ছে টেলিগ্রাম অ্যাপকে। ২১ জুন পুনরায় NEET PG হওয়ার কথা। পরীক্ষার পরের দিন অর্থাৎ ২২ জুন পর্যন্ত গোটা দেশে নিষ্ক্রিয় থাকবে এই অ্যাপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File