Telangana | বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ ১১ SDRF ও দমকলকর্মী, চাঞ্চল্য তেলেঙ্গানায়

Thursday, November 5 2026, 4:01 am
Telangana | বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ ১১ SDRF ও দমকলকর্মী, চাঞ্চল্য তেলেঙ্গানায়
highlightKey Highlights

প্রবল স্রোতের মাঝে নিখোঁজ জওয়ান ও কর্মীদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।


বন্যায় আটকে পড়া মৎস্যজীবীদের উদ্ধার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলো উদ্ধারকারীরাই। বুধবার ঘটনাটি ঘটেছে খাম্মাম জেলার বেথুপল্লি জলাশয়ে। সূত্রের খবর, এদিন ভারী বৃষ্টির উপেক্ষা করে সাথুপল্লি মণ্ডলের বেথুপল্লি জলাশয়ে মাছ ধরার জাল ফেলতে নেমেছিলেন পাঁচজন মৎস্যজীবী। হঠাৎ জলের টান বেড়ে যাওয়ায় তাঁরা গভীর জলে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে দুটি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় SDRF ও দমকল কর্মীরা। আচমকা জলের টানে তাঁদের দু’টি নৌকা উল্টে যায়। দুর্ঘটনায় তেলঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং দমকলের অন্তত ১১ জন কর্মী নিখোঁজ। নিখোঁজ জওয়ান ও কর্মীদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File