Telangana Accident | যাত্রিবাহী বাসে ধাক্কা কন্টেনার বোঝাই ট্রাকের, তেলেঙ্গানায় মৃত ৫ মহিলা-সহ ছ’জন!
Wednesday, August 26 2026, 5:00 am

Key Highlightsতেলেঙ্গানায় কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে।
বুধের ভোরে তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে মৃত ৬। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ তেলঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, এদিন ভোরে হায়দরাবাদ থেকে ইলুরুর দিকে যাচ্ছিল বাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার সময়ে বাসের মধ্যে ৪২ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলাও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- তেলেঙ্গানা
- তেলেঙ্গানা সরকার
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- বাস দুর্ঘটনা
- বাস এক্সিডেন্ট


