Teenage Pregnancy | টিন-এজ প্রেগন্যান্সিতে প্রথম সারিতে বাংলা! বাড়ছে কিশোরী স্কুলছুটের সংখ্যা! চিন্তায় বঙ্গবাসী

Wednesday, August 19 2026, 6:02 am
Teenage Pregnancy | টিন-এজ প্রেগন্যান্সিতে প্রথম সারিতে বাংলা! বাড়ছে কিশোরী স্কুলছুটের সংখ্যা! চিন্তায় বঙ্গবাসী
highlightKey Highlights

সারা রাজ্যের বিভিন্ন জেলাতেই নাবালিকা বিয়ে আর কৈশোরে গর্ভবতী হয়ে পড়ার হার বেশ চিন্তার।


২০২৪-এ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফইচএস-৫)-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৫ থেকে ১৯ বছর বয়সি ১৬.৬% কিশোরী ইতিমধ্যেই মা হয়েছেন। অর্থাৎ, রাজ্যের প্রতি ছ’ জন কিশোরীর মধ্যে প্রায় একজন সাবালিকা হওয়ার আগেই মাতৃত্বের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। তালিকায় ওপরে দিকে রয়েছে কোচবিহারের সিতাই, তুফানগঞ্জ, মাথাভাঙা, মালদার বামনগোলা, হবিবপুর, হরিশচন্দ্রপুর, কালিয়াচকে। পশ্চিম মেদিনীপুরের সবং, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুরে তো এই অনুপাত প্রতি চার জনে একজন। একই হার বীরভূমের মুরারই, মহম্মদবাজার, ময়ূরেশ্বরে। বিশেষজ্ঞদের বক্তব্য, টিন-এজ প্রেগন্যান্সির সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে বাল্যবিবাহ, স্কুলছুট হওয়া, অপুষ্টি ও দারিদ্র্য, এবং কিছু ক্ষেত্রে নারী পাচার চক্র। সমীক্ষা কপালে ভাঁজ ফেলেছে সরকারের। কমিউনিটি হেলথ অফিসার, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভাবে মাঠে নামিয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File