Teejan Bai | না ফেরার দেশে কিংবদন্তি পাণ্ডবণী গায়িকা তিজান বাঈ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Sunday, July 5 2026, 7:06 am

Key Highlightsদীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হলেন ছত্তীসগঢ়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী পদ্মবিভূষণ তীজন বাই।
দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হলেন ছত্তীসগঢ়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী পদ্মবিভূষণ তীজন বাই। রবিবার রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মাত্র ১৩ বছর বয়সে প্রথম মঞ্চে গান করেন তিজান। পাণ্ডবাণীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিচিত তীজন বাই সুমধুর কণ্ঠ বিশ্বজুড়ে মহাভারতের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছিল। হাতে তানপুরা নিয়ে মহাভারতের বিভিন্ন পর্ব গাইতেন তিনি। শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে পদ্মশ্রী, ২০০৩ সালে পদ্মভূষণ এবং ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করা হয়। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক মহলে।
- Related topics -
- বিনোদন
- দেশ
- শিল্পী
- সঙ্গীতশিল্পী
- ছত্তীসগঢ়


