Sonam Wangchuk | সংসদমুখী বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস চার্জ, অভিযানে যোগ দেওয়ার অনুমতি চেয়ে চিঠি লিখলেন সোনম!

Key Highlightsকেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের দাবিতে সংসদমুখী বিক্ষোভকারীরা।
লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশনের ঘটনাকে ঘিরে উত্তপ্ত গোটা দেশ। এবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের দাবিতে সংসদমুখী বিক্ষোভকারীরা। তাঁদের রুখতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় দিল্লি পুলিশ। সংসদের সমস্ত গেট বন্ধ করে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ দিকে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নাড্ডার সঙ্গে সাক্ষাতের কোনও অনুমতি বিক্ষোভকারীদের দেওয়া হয়নি। কিন্তু এদিন সংসদ ভবনের প্রবেশের গেটের প্রায় কাছাকাছি পৌঁছে যায় CJP-র আন্দোলনকারীরা। বিজয় চক থেকে ঢিল ছোড়া দূরত্বে সংসদ ভবনের এই গেট। জলকামান, ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে সংসদ ভবন চত্বর। এই মুহূর্তে সংসদে ভবনের ভিতরে প্রধানমন্ত্রী-সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত। বিরোধী দলনেতা-সহ অন্যান্য দলের সাংসদরা উপস্থিত রয়েছেন। অন্যদিকে, দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকলেও আন্দোলন থেকে সরে আসতে নারাজ পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার হাসপাতাল থেকেই তিনি হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট এবং সরকারের উদ্দেশে একটি চিঠি লিখে জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ বোধ করছেন। তাই তাঁকে সাময়িকভাবে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে ‘চলো সংসদ’ কর্মসূচিতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হোক।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- সোনম ওয়াংচুক
- ককরোচ জনতা পার্টি’
- অনশন


