Team India | ডান পায়ে চোট, মরণবাঁচন ম্যাচের আগে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, চিন্তায় টিম ইন্ডিয়া
Saturday, July 18 2026, 5:26 pm

Key Highlightsহ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন কোচ গৌতম গম্ভীরের পছন্দের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার হর্ষ দুবেকে।
ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে প্রথম ম্যাচ সহজেই জিতলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতকে। ইংল্যান্ডের প্রথম পাঁচটি উইকেট দ্রুত তুলে নেওয়ার পরও জো রুটকে থামাতে পারেননি ভারতীয় বোলাররা। রবিবারের তৃতীয় ও শেষ ম্যাচ। তাঁর আগেই ধাক্কা নীল শিবিরে। সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বিসিসিআই জানিয়েছে, ২৬ বছর বয়সি এই ক্রিকেটারের স্ক্যান করানো হবে। রিপোর্ট পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসার পরবর্তী পরিকল্পনা করা হবে। ওয়াশিংটনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার হর্ষ দুবেকে।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইংল্যান্ড ক্রিকেট লীগ
- ভারত বনাম ইংল্যান্ড
- ইংল্যান্ড


