TCS | পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন সাসপেন্ড ট্রাম্পের, 'প্রভাব পড়বে না'- দাবি করলো TCS

Key Highlightsপার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম কর্মসূচি সাসপেন্ড করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর জেরে একাধিক ভারতীয় সংস্থার গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া স্থগিত হয়েছে।
সম্প্রতি পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম কর্মসূচি সাসপেন্ড করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর জেরে টিসিএস-এর গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া স্থগিত হয়েছে। তবে তাতে দমছে না টাটা কনসালট্যন্সি সার্ভিসেস (টিসিএস)। এদিন তাঁরা বলে, “আমরা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম বিষয়ক মার্কিন সরকারের ঘোষণাটি লক্ষ্য করেছি এবং (মার্কিন) শ্রম বিভাগের যেকোনও নির্দেশনা টিসিএস মেনে চলবে।” ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাটি আরও দাবি, “আমরা আগেই যেমনটা ঘোষণা করেছিলাম, স্থানীয় কর্মী বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য আগামী পাঁচ বছরে আমেরিকায় অতিরিক্ত ১৫,০০০ লোক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।” উল্লেখ্য, ট্রাম্প যে আটটি সংস্থার গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া স্থগিত রেখেছে তার মধ্যে রয়েছে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজ্যান্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফটের মতো সংস্থাগুলি।


