TCS Conversion Case | প্রেগন্যান্সিই হাতিয়ার? আদালতে আগাম জামিনের আবেদন TCS কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ 'নিদা'র!
Saturday, April 18 2026, 2:20 pm

Key Highlightsনিদার খোঁজে নানা জায়গায় তল্লাশি অভিযানও চলছে। এই পরিস্থিতিতে আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হলেন তরুণীর আইনজীবী।
নাসিকের টিসিএস ধর্মান্তকরণ কান্ডে প্রত্যাশিত মোড়। পলাতক ‘মাস্টারমাইন্ড’ নিদার আগাম জামিন চেয়ে আদালতে সওয়াল করলেন তরুণীর আইনজীবী। শনিবার নাসিকের একটি আদালতে শুনানির পর নিদার আইনজীবী রাহুল কাসলিওয়াল বলেন, ‘উনি দু’মাসের অন্তঃসত্ত্বা। আর ওঁর বিরুদ্ধে যে সব মামলা দায়ের হয়েছে, তার জন্য সাজা প্রায় সাত বছরের কারাবাস। উনি একজন মহিলা। অন্য মহিলার সম্ভ্রমহানি হবে, উনি এমন কোনও কাজে জড়িত থাকতে পারেন না।’ উল্লেখ্য, নিদার খোঁজে নানা জায়গায় তল্লাশি অভিযান চলছে। নিদার স্বামীকে আটক করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- টিসিএস
- জামিন
- প্রেগন্যান্সি
- আদালত


