TCS Conversion Case | HR হেড নন, সামান্য টেলিকলার ছিলেন অভিযুক্ত নিদা! চাঞ্চল্যকর দাবি পরিবারের

Friday, April 17 2026, 8:09 am
TCS Conversion Case | HR হেড নন, সামান্য টেলিকলার ছিলেন অভিযুক্ত নিদা! চাঞ্চল্যকর দাবি পরিবারের
highlightKey Highlights

রিপোর্টে বলা হয়েছে যে নিদা খান, যাকে ইউনিটের HR হেড বলা হচ্ছিল, তিনি আসলে টেলিকলার হিসেবে কাজ করতেন এবং কখনই এইচআর টিমের অংশ ছিলেন না।


TCS Nashik ধর্মান্তকরণ মামলায় চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর, এই ঘটনার মাস্টারমাইন্ড নিদা খান বর্তমানে পলাতক। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, নিদা HR টিমের সঙ্গে একেবারেই যুক্ত ছিলেন না। তিনি সেলস টিমের অংশ ছিলেন এবং ডিসেম্বর ২০২১এ BPO টিমে যোগ দিয়েছিলেন। নিদার পরিবারের সদস্যরা জানিয়েছেন, HR ডিপার্টমেন্টে তাঁর কোনওদিন কোনও ভূমিকা ছিল না। পরিবার সূত্রে খবর, নিদা খান এখন মুম্বইতে আছেন এবং সন্তানসম্ভবা। অফিসের এক কর্মীর দাবি, নাসিক অফিসের ডেস্কটিকে নারী সহকর্মীদের হেনস্তা করার জন্য ব্যবহার করতেন উচ্চপদস্থ আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File