TCS Conversion Case | ৪২ দিন পর গ্রেপ্তার TCS কাণ্ডের মাস্টারমাইন্ড নিদা খান! নিখুঁত পরিকল্পনায় পুলিশের জালে অভিযুক্ত

Saturday, May 9 2026, 4:33 am
TCS Conversion Case | ৪২ দিন পর গ্রেপ্তার TCS কাণ্ডের মাস্টারমাইন্ড নিদা খান! নিখুঁত পরিকল্পনায় পুলিশের জালে অভিযুক্ত
highlightKey Highlights

মহারাষ্ট্রের শম্ভাজিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে TCS নাসিকে ধর্মান্তকরণ কাণ্ডে মূল অভিযুক্ত নিদা খানকে।


প্রায় ৬ সপ্তাহ তল্লাশির পর অবশেষে পুলিশের জালে TCS নাসিকে ধর্মান্তকরণ কাণ্ডে মূল অভিযুক্ত নিদা খান। জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় ছত্রপতি সম্ভাজিনগরের নারেগাঁও এলাকার কায়সার কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়ে লুকিয়ে আছেন নিদা। সেখানে লুকিয়ে থেকেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার প্রস্তুতি চালাচ্ছিল সে। তাঁর আগেই বৃহস্পতিবার রাতে ছদ্মবেশে আচমকা কায়সার কলোনির ওই বাড়িতে হানা দিয়ে তাঁকে হেফাজতে নেয় মহারাষ্ট্র পুলিশ। উল্লেখ্য, সহকর্মীদের ইসলামি ধর্মগ্রন্থ ও ভিডিয়ো পাঠিয়ে ধর্ম পরিবর্তনে চাপ এবং শ্লীলতাহানিতে মদতের অভিযোগ রয়েছে নিদার বিরুদ্ধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File