TCS Conversion Case | অফিসকর্মীদের ধর্মান্তকরণ-শ্লীলতাহানি, প্রেগন্যান্সিই হাতিয়ার? জামিনের আবেদন মাস্টারমাইন্ড নিদার

Friday, April 17 2026, 6:57 am
TCS Conversion Case | অফিসকর্মীদের ধর্মান্তকরণ-শ্লীলতাহানি, প্রেগন্যান্সিই হাতিয়ার? জামিনের আবেদন মাস্টারমাইন্ড নিদার
highlightKey Highlights

নিদা এ বার আগাম জামিনের আবেদন করতে চলেছেন আদালতে। তিনি অন্তঃস্বত্ত্বা, আর তাকে হাতিয়ার করেই আগাম জামিন চাইতে পারেন নিদা খান।


TCS ধর্মান্তকরণ মামলায় নয়া মোড়। সূত্রের খবর, নিজের প্রেগন্যান্সিকে হাতিয়ার করেই জামিন চাইতে চলেছেন চক্রের মাস্টারমাইন্ড নিদা খান। জানা গিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো ন্যক্কারজনক ঘটনার অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন BPOর কয়েকজন কর্মী। পুলিশ ছদ্মবেশে অফিস তল্লাশিতে পৌঁছলেই পালিয়ে যান HR ম্যানেজার নিদা খান। ঘটনার পরে এক সপ্তাহ কেটে গেলেও তাঁর হদিশ মেলেনি। নিদার বিরুদ্ধে যাবতীয় দোষ ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File