Ethanol Fuel | ইথানল মিশ্রিত পেট্রলে শুক্ল ছাড়, জ্বালানি সংকটের মাঝে বড় সিদ্ধান্ত মোদি সরকারের!
Thursday, June 11 2026, 6:24 am

Key Highlightsএবার থেকে ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলে আর কোনও আবগারি শুল্ক নেওয়া হবে না।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী, যার জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। দাম বাড়ছে পেট্রল-ডিজেলের। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মোদির সরকার। এবার থেকে ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলে আর কোনও আবগারি শুল্ক নেওয়া হবে না। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চার ধরনের নতুন ইথানল মিশ্রিত পেট্রলে কর মুকুব করা হয়েছে। সেগুলি হল, ই২২ (২২ শতাংশ ইথানল, ৭৮ শতাংশ পেট্রল), ই২৫ (২৫ শতাংশ ইথানল, ৭৫ শতাংশ পেট্রল), ই২৭ (২৭ শতাংশ ইথানল, ৭৩ শতাংশ পেট্রল), ই৩০ (৩০ শতাংশ ইথানল, ৭০ শতাংশ পেট্রল)। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে এই চার ধরনের ইথানল মিশ্রিত জ্বালনির দাম এবার কমতে চলছে। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার।
- Related topics -
- দেশ
- ভারত
- হরমুজ় প্রণালী
- নরেন্দ্র মোদি
- কেন্দ্রীয় সরকার
- পেট্রল


