Kolkata Metro | ব্যক্তিদের নামে মেট্রো স্টেশনের নামকরণ নিয়ে আপ, মেট্রো স্টেশন ও রাস্তার নাম বদলের প্রস্তাব তথাগত রায়ের!
Monday, September 14 2026, 12:26 pm

Key Highlightsকলকাতার একাধিক মেট্রো স্টেশন ও রাস্তার নাম বদলের উদ্যোগ নিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়।
কলকাতার একাধিক মেট্রো স্টেশন ও রাস্তার নাম বদলের উদ্যোগ নিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। ব্যক্তিদের নামে মেট্রো স্টেশনের নামকরণ নিয়ে আপত্তি তুলে তিনি সরকারি কমিটির কাছে নাম পরিবর্তনের প্রস্তাব জমা দেবেন বলে সূত্রের খবর। প্রস্তাব অনুযায়ী, মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম বদলে ফের 'টালিগঞ্জ' করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় ও জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের নামও এলাকার নামে করার কথা বলা হয়েছে। ভৌগোলিক দূরত্বের কারণে 'নেতাজি ভবন' ও 'বেলেঘাটা' স্টেশনের নাম পরিবর্তনের পক্ষপাতি তিনি। মেট্রোর পাশাপাশি লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ রোড, কার্ল মার্কস সরণির নাম মাইকেল মধুসূদন দত্ত এবং হো-চি-মিন সরণির নাম মার্টিন লুথার কিং সরণি করার প্রস্তাব দেবেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো


