WB নির্বাচন ২০২৬TMC96BJP191LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Rafale-Tata | রাফালের যুদ্ধবিমানের কাঠামো বানাবে টাটা গোষ্ঠী! গতি পেল ‘মেক ইন ইন্ডিয়া’ ডিফেন্স প্রোজেক্ট!
Thursday, June 5 2025, 2:46 pm

Key Highlightsরাফালের যুদ্ধবিমানের অংশ তৈরির জন্য ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী।
রাফালের যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ অংশ এবার তৈরি করবে টাটা গ্রূপ! ইতিমধ্যেই রাফালের যুদ্ধবিমানের অংশ তৈরির জন্য ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী। জানা গিয়েছে, টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে ড্যাসল্ট অ্যাভিয়েশনের চারটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্ট হয়েছে। সেই চুক্তি অনুযায়ী রাফালের ফিউজ়েলেজ় বানাবে টাটা গ্রূপ। অর্থাৎ যুদ্ধবিমানের দেহের খোল বা কাঠামো তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেম। এই চুক্তির কারণে ‘মেক ইন ইন্ডিয়া’ ডিফেন্স প্রোজেক্ট আরও গতি পেল।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- টাটা
- টাটা গ্রূপ
- যুদ্ধবিমান
- রাফাল যোদ্ধা
- রাফাল জেটস


