Taslima Nasrin | 'বামপন্থীরা কুৎসা আর অপবাদ রটায়'- কলকাতায় ফিরে তসলিমার নিশানায় বাম ও মৌলবাদীরা

Saturday, August 1 2026, 5:15 pm
Taslima Nasrin | 'বামপন্থীরা কুৎসা আর অপবাদ রটায়'- কলকাতায় ফিরে তসলিমার নিশানায় বাম ও মৌলবাদীরা
highlightKey Highlights

শনিবার রবীন্দ্র সদনের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বললেন, ‘সমালোচকদের মুখ বন্ধ করতে ইসলামি জিহাদিরা হত্যা করে, আর বামপন্থীরা কুৎসা আর অপবাদ রটায়।’


সিপিএমের ভরা জমানায় তাঁকে বাংলা ছাড়তে হয়েছিল, এ কথা আজও ভোলেননি লেখিকা তসলিমা নাসরিন। শনিবার রবীন্দ্র সদনের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বললেন, ‘সমালোচকদের মুখ বন্ধ করতে ইসলামি জিহাদিরা হত্যা করে, আর বামপন্থীরা কুৎসা আর অপবাদ রটায়।’ তিনি আরও বলেন, ‘আমি তো সহজ কথা লিখেছিলাম। আমি কি কাউকে হত্যা করেছি? তবুও আমাকে কেন এই শাস্তি দেওয়া হলো?’ এর পরেই যেন চাবুক চালালেন, ‘যাঁরা নিজেদের জীবনে আধুনিকতা চান, কিন্তু একজন মুসলমানের জন্য সেই আধুনিকতা চান না—তাঁরা আর যাই হোক, প্রগতিশীল নন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File