Taslima Nasrin | ‘শুভেন্দু সরকার ভাল কাজ করছে’, দ্বিতীয়বার কলকাতায় এসে দরাজ প্রশংসা তসলিমার

Thursday, October 8 2026, 4:52 pm
Taslima Nasrin | ‘শুভেন্দু সরকার ভাল কাজ করছে’, দ্বিতীয়বার কলকাতায় এসে দরাজ প্রশংসা তসলিমার
highlightKey Highlights

কলকাতায় ফিরে নিজের অভিজ্ঞতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নিয়েও মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, ‘শুভেন্দু সরকার ভাল কাজ করছে।’


পুজোর আবহে ফের কলকাতায় বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন। আজ বৃহস্পতিবার মহাজাতি সদনে ‘শিকল ভাঙার গল্প’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। দ্বিতীয়বার কলকাতায় ফিরে নিজের অভিজ্ঞতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নিয়েও মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, ‘শুভেন্দু সরকার ভাল কাজ করছে।’ কলকাতার দ্বিতীয় বার এসে কেমন লাগছের উত্তরে তসলিমা বলেন, প্রথমবার আসার ভালো লাগা প্রচণ্ড ছিল। এখন স্বাভাবিক লাগছে। আরও যত আসবেন, তত কলকাতাকে আপন মনে হবে বলেও জানান তিনি। আবার কলকাতায় আসবেন কি না, সেই প্রশ্নে তাঁর উত্তর, তিনি বইমেলায় আসবেন। যখন ইচ্ছে হবে, তখনই আসবেন, শুধু ঘুরে ঘুরে বেড়াতেও আসবেন। তাঁর দাবি, ভারতে বসে তিনি নিজের মত প্রকাশ করতে পারছেন। বাংলাদেশে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলেই মনে করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File