Tarun Tejpal | সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল, ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলো আদালত!

Thursday, August 6 2026, 12:33 pm
Tarun Tejpal | সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল, ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলো আদালত!
highlightKey Highlights

২০১৩ সালে এক কনিষ্ঠ সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্ট।


২০১৩ সালে এক কনিষ্ঠ সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্ট। সেইসঙ্গে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। আত্মসমর্পণ করার জন্য তাঁকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে এই মামলায় তরুণ তেজপালকে ‘বেকসুর খালাস’-করেছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকার। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বম্বে হাইকোর্টের বিচারপতি নীলা গোখেল এবং অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চে। এদিনই সাজা ঘোষণা হল। তবে বম্বে হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করায় তরুণ তেজপাল জানিয়েছেন, আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File